প্রিয়,
মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১
সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
১৬ জানুয়ারির মধ্যে স্কুল খুলে দিতে লিগ্যাল নোটিস!
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১৬ জানুয়ারির মধ্যে খুলে দিতে সরকারের শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের প্রতি আইনি (লিগ্যাল) নোটিশ পাঠানো হয়েছে। এছাড়া নোটিশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।
ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল আব্দুল কাইয়ুম সরকারের পক্ষে সোমবার (১১ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী এই লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ছাড়াও শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে (ডিজি) বিবাদী করা হয়েছে।
বিজ্ঞাপন
নোটিশে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে গত বছরের মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এ পর্যন্ত ১১ বার বন্ধের নোটিশ দিয়েছে সরকার। দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব পড়ছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা এ সময় বাইরে ঘোরাঘুরি করছে, টিভি দেখে সময় ব্যয় করছে। এছাড়া মোবাইল ব্যবহার করে খারাপ অভ্যাস হয়ে যাচ্ছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, মহামারি করোনাভাইরাস সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় সে ছুটি আরও বাড়ানো হয়।
শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর " উপজেলা/ আরবান কোর্ডিনেটর " পদের ভাইভার একবছরেও চূড়ান্ত রেজাল্ট হয়নি! হতাশায় প্রার্থীরা।
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর " উপজেলা/ আরবান কোর্ডিনেটর " পদের ভাইভার একবছরেও চূড়ান্ত রেজাল্ট হয়নি! হতাশায় প্রার্থীরা।
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়'র যৌথ উদ্যোগে বাস্তবায়িত আউট অব স্কুল চিলড্রেন ২.৫ প্রকল্পের " উপজেলা/আরবান প্রোগ্রাম কো-অর্ডিনেটর পদের ৩০০ শুন্য পদের রিটেন পরীক্ষা হয়, গত ০৩.০১২০ইং তারিখে, এর ১ সপ্তাহ পর রিটেন রেজাল্ট হয়, ০৯.০১.২০ইং। রিটেন পরীক্ষার্থী ছিল প্রায় ২৩০০০/ মত। এর মধ্যে রিটেনে কোয়ালিফাই হয় ৭০০০ পরীক্ষার্থী। পরবর্তীতে ভাইভা পরীক্ষা শুরু হয় ১৬.০১.২০ইং থেকে চারটি ধাপে তা সম্পন্ন হয়। কিন্তু দুঃখের বিষয় হল আজ উক্ত রিটেন ও ভাইভা পরীক্ষার ১ বছর হতে চললেও চূড়ান্ত রেজাল্টের কোন খবর নেই। এতে চূড়ান্ত ফল প্রার্থীরা খুবই হতাশায় দিনযাপন করছে।এদিকে অনেকের চাকরির বয়সেও চলে যাচ্ছে। ইতোমধ্যে এই প্রকল্পের সহযোগি এনজিওরা তাদের মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু করেছে। চূড়ান্ত ফলপ্রার্থীরা বারবার উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও আইইআর এ যোগাযোগ করেও কোন সঠিক খবর পাচ্ছে না।
ফলপ্রার্থীদের আবেদন, কর্তৃপক্ষ দ্রুত যাতে ফল প্রকাশ করে ফলপ্রার্থীদের হতাশা দূর করে।
বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১
বুধবার, ৬ জানুয়ারি, ২০২১
মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১
প্রাথমিকের নিয়োগে অনিয়ম বন্ধে লটারিতে পরীক্ষক নির্ধারণ
প্রাথমিকের নিয়োগে অনিয়ম বন্ধে লটারিতে পরীক্ষক নির্ধারণ
সূত্রঃ সমকাল প্রতিবেদক

শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম বন্ধে পরীক্ষকদের ব্যাপারে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)।
সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষকদের নজরদারিতে রাখার পাশাপাশি একটি সফটওয়্যারের মাধ্যমে লটারি করে পরীক্ষক কোন কেন্দ্রে ডিউটি করবেন তা নির্ধারণ হবে। পরীক্ষা শুরুর এক থেকে দেড় ঘণ্টা আগে তাকে জানানো হবে।
এতে পরীক্ষা হলের মধ্যে পছন্দের পরীক্ষার্থীকে বাড়তি সুবিধা দেওয়া বা আগের থেকে কেন্দ্র চুক্তি নেওয়ার কোনো সুযোগ থাকবে না।
জানা গেছে, গত রোববার বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও প্রাথমিক শিক্ষা অধিদফরের মধ্যে এ সংক্রান্ত একটি একটি বৈঠক হয়। যেখানে পরীক্ষকদের ডিউটি লটারির মাধ্যমে নির্ধারণ করা বিষয়ে সিদ্ধান্ত হয়।
বৈঠকে উপস্থিত প্রাথমিক শিক্ষা অধিদফতরের এক কর্মকর্তা সমকালকে জানান, এখন থেকে দুই বা তিনদিন আগে শিক্ষক কোথায় ডিউটি করবেন তা জানানো হবে না। তবে তিনি পরীক্ষার ডিউটিতে থাকবেন, সেটা জানবেন। কিন্তু কোন কেন্দ্রে দায়িত্বে থাকবেন তা জানবেন না। সেটি তিনি জানবেন পরীক্ষার শুরুর এক থেকে দেড় ঘণ্টা আগে।
এতে প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থানীয় রাজনৈতিক নেতা ও প্রভাবশালীদের চাপ এবং কেন্দ্রভিত্তিক চুক্তি করে নকল করার সুযোগ আর থাকবে না। এছাড়া কেউ যাতে কেন্দ্রে কোনো ধরনের ডিভাইস নিয়ে প্রবেশ করতে না পারেন সে বিষয়টি নিশ্চিত করা হবে।
রবিবার, ৩ জানুয়ারি, ২০২১
বান্দরবান পুলিশ লাইন্স স্কুলে" বই উৎসব অনুষ্ঠিত।
নতুন বছরে বান্দরবান পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দিলেন বান্দরবান পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব জেরিন আখতার,বিপিএম মহোদয়।
এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন),অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি),অতিরিক্ত পুলিশ সুপার(ইন-সার্ভিস),উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ পুলিশ লাইন্স স্কুলের সকল শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা ।
বৈশিষ্ট্যযুক্ত পোস্ট
সমন্বিত সরকারি চাকরির পরীক্ষা নেওয়ার দাবি চাকরি প্রার্থীদের / আহ্বান কর্তৃপক্ষকে।
সমন্বিত সরকারি চাকরির পরীক্ষা নেওয়ার দাবি চাকরি প্রার্থীদের / আহ্বান কর্তৃপক্ষকে। বি.কে বিচিত্র, কলাম। বর্তমানে সরকারি চাকরি নেওয়ার পদ্ধতি ...
-
মীরজাফর বিকাশ আলফ্রেড মীরজাফর তুমি পলাশীর প্রান্তর বাঙালির বুকে ক্লাইভের খঞ্জর। তুমি একাত্তরের অত্যাচারী পাকিস্তানি হানাদার ব...
-
করোনাকাল ও শিক্ষিত যুবসমাজ ******************************* মানুষ সৃষ্টির সেরা ও সামাজিক জীব।তাই মানুষ কখনো একা বাস করতে পারে না,বিভিন্ন দূর...
-
Posted by B. K নিউজ ২৪ ডেস্ক : নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের প্রধান আসামি নূর হোসেন ভারতের কলকাতার স্ট্রিটে ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রায় ...










