বি.কে বিচিত্র, নিজস্ব প্রতিবেদক,বান্দরবান:সম্প্রতি বাংলাদেশের অনেক বেসররকারি কলেজকে সরকারিকরণ করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে বেসরকারি শিক্ষকরা ক্যাডারভুক্ত হওয়ার অঙ্গীকার করে সরকার। কিন্তু বিসিএস শিক্ষক সমিতি তা মানতে নারাজ। তাদের দাবি হল সরকারিকৃত শিক্ষকরা ক্যাডারভূক্ত হতে পারবে না। তাদের আলাদা মর্যাদা দিতে হবে। অন্যান্য কলেজের মতো বান্দরবান সরকারি কলেজের শিক্ষকরা কিছুদিন আগে মানববন্ধন করে। সোমবার সকালে শিক্ষক মিলনায়তন কক্ষে দাবির প্রেক্ষিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অধ্যক্ষ মহোদয়ের সভাপতিত্বে সম্মেলন শুরু হয়। আরো উপস্থিত ছিলেন, শিক্ষক পরিষদ সভাপতি, বিভাগীয় প্রধানগণ, অন্যান্য শিক্ষকরা ও সাংবাদিকবৃন্দ।
শিক্ষকরা বলেন, সরকারের এই সিদ্ধান্ত শিক্ষানীতি- ২০১০ বিরোধী। শিক্ষানীতিতে তাদের অন্তর্ভূক্ত করার কোন বিধান বা সংশোধন নেই। আলাদা প্রজ্ঞাপন, স্বতন্ত্র নীতির ভিত্তিতে তাদের মর্যাদা দেওয়ার দাবি জানান।
সোমবার, ১৬ জানুয়ারি, ২০১৭
বান্দরবান সরকারি কলেজে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
চুনতি উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক জমির আলমের ইন্তেকাল
আলাউদ্দিন, লোহাগাড়া:
লোহাগাড়া উপজেলার চুনতি উচ্চ বিদ্যালয়ের প্রবীন শিক্ষক জমির আলম ১৫ জানুয়ারী রাত ৯ টায় চট্টগ্রামের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন ।( ইন্নালিল্লাহি ওয়া ...রাজিওন ) মত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর । তিঁনি গত কয়েকদিন যাবত জ্বর এবং বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন । মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই কন্যসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আগামিকাল (১৬ জানায়ারী) বাদে যোহর চুনতি ফাতেমা বতুল মহিলা মাদ্রাসা মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবারিক সুত্রে জানা গেছে।
শিক্ষক জমির আলমের মৃত্যুতে চুনতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষাকবৃন্দ ও প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
বৈশিষ্ট্যযুক্ত পোস্ট
সমন্বিত সরকারি চাকরির পরীক্ষা নেওয়ার দাবি চাকরি প্রার্থীদের / আহ্বান কর্তৃপক্ষকে।
সমন্বিত সরকারি চাকরির পরীক্ষা নেওয়ার দাবি চাকরি প্রার্থীদের / আহ্বান কর্তৃপক্ষকে। বি.কে বিচিত্র, কলাম। বর্তমানে সরকারি চাকরি নেওয়ার পদ্ধতি ...
-
মীরজাফর বিকাশ আলফ্রেড মীরজাফর তুমি পলাশীর প্রান্তর বাঙালির বুকে ক্লাইভের খঞ্জর। তুমি একাত্তরের অত্যাচারী পাকিস্তানি হানাদার ব...
-
করোনাকাল ও শিক্ষিত যুবসমাজ ******************************* মানুষ সৃষ্টির সেরা ও সামাজিক জীব।তাই মানুষ কখনো একা বাস করতে পারে না,বিভিন্ন দূর...
-
Posted by B. K নিউজ ২৪ ডেস্ক : নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের প্রধান আসামি নূর হোসেন ভারতের কলকাতার স্ট্রিটে ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রায় ...